আষাঢ়িয়া পর্যটক

রুমা ঢ্যাং অধিকারী

ল্যাম্পপোà¦Â ¸à§à¦Ÿà¦¹à§€à¦¨ ট্রিপে মেঘ জুড়ে লেখা হচ্ছে
টাপুরটুপুর সংলাপ
ঘোড়সওয়ারি পথে দ্যাখো মসৃণ হয়েছে বৃষ্টিবেলà¦Â ¾
হ্যামকের ছায়া পড়ছে না, মাটি ভিজে গেছে জলোচ্ছ্বাঠ¸à§‡

সোঁদালি এ খেয়ালে ঝুলছে মৌসুনিদ্বà§â‚ ¬à¦ª
গদ্যশহর পেরিয়ে এইটুকুই গন্তব্য আমাদের

তবে এমন উৎসবের প্রথম প্রহর কবে হবে
মালকোশ ধুয়ে যাবে ইচ্ছানদীটà ¦¿ অনাথ হলে

তরুণ ওই শ্রাবণ বন্দীশিবিà¦Â ° মাড়ায়
সে আগল খোলার আগেই
দুই ঢোক ঘুঙুরের জলে বালির পৃষ্ঠপোষণ দেখে আসি

সুরমাটানা স্কাইলাইন
আশেপাশে জমা হচ্ছে খোসগল্পের বাহানা
জোড়াবাহু আমাদের তবে নেশাগ্রস্ঠ¥ হোক

ফেসবুক মন্তব্য